গাসিক নির্বাচন : ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮

গাসিক নির্বাচন : ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা

Manual2 Ad Code

নানা অনিয়ম, অভিযোগের মধ্য দিয়ে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এরমধ্যে শুরু হয়েছে ভোটগণনা।

Manual1 Ad Code

এর আগে মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টায় নগরীর সব কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

Manual4 Ad Code

এদিন সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা চোখে পড়লেও বড় ধরনের অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। তবে ৫টি কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। কেন ওই ৫ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

Manual1 Ad Code

স্থগিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- ৩৭নং কেন্দ্র বাগবাড়ী হাক্কানীয়া সালেহীয়া আলীম মাদ্রাসা-২, ৯৮নং কেন্দ্র ভোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৭২নং কেন্দ্র খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-১, ৩৭৩নং কেন্দ্র খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-২ ও ৩৮১নং কেন্দ্র হাজী পিয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় বড় দেওরা টঙ্গী।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code