গাসিক নির্বাচন: বড় ব্যবধানে এগিয়ে আ’লীগ

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৮

গাসিক নির্বাচন: বড় ব্যবধানে এগিয়ে আ’লীগ

Manual6 Ad Code

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত প্রাথী জাহাঙ্গীর আলম এগিয়ে রয়েছেন।

নির্বাচনে ২৬২টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ২ লক্ষ ৮৬ হাজার  ৪০৩ ভোট। অপরদিকে, বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ৪৯৩ ভোট।

Manual5 Ad Code

বিভিন্ন উৎস থেকে পাওয়া অনানুষ্ঠানিক এই ভোটের তথ্যের আইনগত কোনো ভিত্তি নেই। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলই চূড়ান্ত। রিটার্নিং কর্মকর্তাই বিজয়ী প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এরপর ফল পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

অতীতের যেকোনও সময়য়ের তুলনায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দীন মণ্ডল। বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, গাজীপুর সিটিতে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। এটিকে মডেল নির্বাচন হিসেবে আমি উল্লেখ করতে চাই।

ভোটের ফল যা-ই হোক তা মেনে নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচন চলাকালে ৯টি ভোট কেন্দ্রে বিভিন্ন অভিযোগে ভোট স্থগিত করা হয়েছে। এ নির্বাচনে ৫৫-৬০ শতাংশ ভোট পড়েছে।

গাজীপুর সিটি নির্বাচনে বড় কোনও সহিংসতার খবর পাওয়া না গেলেও অনেক কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করে ভোট বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

দুপুর ১টার দিকে গাজীপুর শহরের বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। হাসান উদ্দিন সরকার বলেন, ‘শতাধিক কেন্দ্রে ধানের শীষের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ ও প্রশাসন এসব করছে। আমি এখনই এ ভোট বন্ধের দাবি জানাই।’

Manual1 Ad Code

তবে বিএনপির অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝে ভোট বন্ধের দাবি তুলেছেন বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

Manual8 Ad Code

২০১৩ সালে গঠিত গাজীপুর সিটি করপোরেশনের আয়তন ৩২৯ বর্গকিলোমিটার। বর্তমানে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬। এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ ৬৯ হাজার ৯৩৫ ও নারী ভোটার পাঁচ লাখ ৬৭ হাজার ৮০১ জন। ওয়ার্ড সংখ্যা ৫৭টি। যার মধ্যে ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ড।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করেন অারো পাঁচজন।

তারা হলেন- ইসলামী ঐক্যজোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি)।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code