মৌলভীবাজারে নারী নির্যাতন মামলায় পুলিশের এএসআই কারাগারে

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০১৮

মৌলভীবাজারে নারী নির্যাতন মামলায় পুলিশের এএসআই কারাগারে

Manual7 Ad Code

মৌলভীবাজারে রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এসএসআই) আবু তাহেরকে (৩২) নারী নির্যাতন মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ জুন) দুপুরে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক বেগম শামীমা আফরোজ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পোঠানোর নির্দেশ দেন।

Manual2 Ad Code

আবু তাহের নরসিংদী জেলার শিবপুর থানার চাইলতাকান্দি গ্রামের সাদ্দেক ভূইয়ার ছেলে। তিনি সর্বশেষ মৌলভীবাজারের রাজনগর থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই)হিসেবে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছবাজার এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে নাছিমা আক্তার গেল বছরের ৩১ জানুয়ারি রাজনগর থানার এএসআই আবু তাহেরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

এর পর ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে সেবছরের ৮ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। এর পর থেকে এএসআই আবু তাহের পলাতক ছিলেন। সর্বশেষ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আবু তাহের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

Manual5 Ad Code

বাদীপক্ষের আইনজীবী মাসুক মিয়া জানান, এই মামলায় নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার আদেশ দেয়ার পর তিনি র্দীর্ঘ দিন পলাতক ছিলেন। গতকাল আদালতে আত্মপক্ষ সমর্পন করে জামিন আবেদন করলে আমরা যুক্তিতর্ক উপস্থাপন করি। এসময় আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code