সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮
সিলেটে ২৯ জন মাদক সেবনকারীকে জরিমানা ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে র্যাব-৯ এর মাদকবিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৭ জুন) রাত সাড়ে ১০টায় র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের আভিযানিক দল এএসপি নাহিদ হাসান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রি›স এর সমন্বয়ে এসএমপি’র কোতয়ালী থানা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ মাদক রাখা ও সেবন করার দায়ে তাদের জরিমানা ও কারাদন্ড দেওয়া হয়।
মাদকসেবীরা হলো- মো: রাজু আহম্মেদ (৩৮), মো: কাওছার (২২), আইনুল হক (৩৮), মো: আকিল আহম্মদ (২২), মো: মিন্টু (২২) মো: আরিফ হোসেন (২০), মো: ফয়ছল আহম্মদ (২০), মো: লাল মিয়া (২০), শায়েদ আহম্মেদ (২০), মো: শামিম আহমদ (৩০), মো: রুবেল (২০), শেখ হামিদুর রহমান (৩৫), মো: হাসান (২৩), মো: দুলাল মিয়া (২০), মো: রুবেল (১৮), মো: হৃদয় (২০), মো: হুমায়ন কবির রুমান (২২), মো: পাভেল (২০), মো: আল আমিন (১৯), মো: সাগর আহমেদ, রাজীব (২৪), মো: মনপুর আলী (২২), বাউল চান খাঁ পাশা (১৫), মো: রফিকুল ইসলাম (১৫), মানিক মিয়া (২৫)-কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান কর হয় এবং ফেরদৌস (২৫) মো: মোফাজ্জল হোসেন (৩০), মোজাম্মেল হক দবির মিয়া (৩০)-কে জরিমানা পূর্বক ছেড়ে দেওয়া হয়েছে।
মাদক সেবনকারীদের নিকট থেকে ৩৩ গ্রাম গাঁজা উদ্ধার করে ধ্বংস পূর্বক সকল মাদক সেবীদের সিলেট জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি