দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৭৫০ মিটার

প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৮

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৭৫০ মিটার

Manual5 Ad Code

দৃশ্যশান হয়ে উঠলো ৭৫০ মিটার পদ্মা সেতু। শুক্রবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৪১ ও  ৪২ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হয়।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছে পদ্মা সেতুতে পঞ্চম স্প্যান বসানোর সত্যতা নিশ্চিত করেছেন পদ্মা সেতু প্রকল্পের সার্ভেয়ার (সিএসসি)।

Manual3 Ad Code

সেতু বিভাগ সূত্রে জানা যায়, তিন হাজার ১৪০ টন ওজনের একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া থেকে জাজিরার প্রান্তে স্প্যানটি আনা হয়। মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রস্তুত করার পর বৃহস্পতিবার সকালে ভাসমান ক্রেন দিয়ে স্প্যানটি জাজিরার নাওডোবার দিকে রওনা হয়। বিকালে পঞ্চম স্প্যানটি জাজিরা প্রান্তের পদ্মার তীরে পৌঁছে।

Manual8 Ad Code

শুক্রবার সকাল আটটার দিকে ক্রেন দিয়ে ৪১ ও ৪২ নম্বর খুঁটির ওপরে স্প্যানটি তোলার কাজ শুরু হয়। দুপুর বারটা ২০ মিনিটে স্প্যানটি পুরোপুরি খুঁটির ওপর স্থাপন করা হয়।

এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর পদ্মা সেতুর প্রথম স্প্যান এবং ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর দ্বিতীয় স্প্যান ও গত ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যানটি বসানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code