শিশু রিফাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮

শিশু রিফাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

Manual2 Ad Code

নারায়ণগঞ্জে খুন হওয়া ঝালকাঠির নলছিটির শিশু আশিকুর রহমান রিফাতের (১১) দুই হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মহিউদ্দিন হাসানাত ও সাইফুল ইসলাম।

Manual5 Ad Code

সোমবার (০২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (বিশেষ ট্রাইবুনাল-২) বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল ওই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। আর মহিউদ্দিন হাসনাত পলাতক রয়েছেন।

Manual5 Ad Code

আদালতের অতিরিক্ত পিপি ফজলুল রহমান ফাঁসির আদেশের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে এ রায় দিয়েছেন।

নিহতের বাবা তোফাজ্জেল হোসেন বলেন, আমার ছেলেকে নির্মমভাবে এরা হত্যা করেছে। দীর্ঘদিন পরে হলেও ফাঁসির এ রায়ে আমি ও আমার পরিবার সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

Manual8 Ad Code

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নবী হোসেন বলেন, এই মামলায় রায় যথার্থ হয়েছে। দ্রুত রায় কার্যকরের দাবি করছি আমরা।

Manual8 Ad Code

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১০ আগস্ট আপন বোনের স্বামী ও তার ভাড়াটে দুই খুনি গলাকেটে হত্যা করে শিশু রিফাতকে।

নিহতের পরিবার জানায়, নলছিটির ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন তার একমাত্র ছেলে আসিকুর রহমান রিফাতকে নিয়ে ঢাকার মিরপুর-২ নম্বরের মনিপুর এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন। তাদের সঙ্গে মেয়ে ও মেয়ের জামাতাও থাকতেন। তোফাজ্জেল হোসেনের স্ত্রী ঝর্ণা বেগমের সঙ্গে সামান্য কথা কাটাকাটি হয় জামাতা মহিউদ্দিন হাসানাতের। এতে শ্বশুর বাড়ির লোকজনের ওপর ক্ষিপ্ত হয় জামাতা হাসানাত।

এরই জের ধরে ২০১২ সালের ১০ আগস্ট বাসার পাশের গলিতে বিকাল ৩টার দিকে খেলার সময় রিফাতকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে মাইক্রোবাসে ওঠায় হাসানাত। দুলাভাই হাসানাত এবং ৩০ হাজার টাকায় ভাড়া করা দুই খুনি সাইফুল ইসলাম ও মিঠু শিশু রিফাতকে অপহরণ করে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা এলাকার নাভানা ভূঁইয়া সিটিতে নিয়ে যায়। নির্জন ওই স্থানে রাতে রিফাতের হাত-পা বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে তারা। রাতেই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ রিফাতের লাশ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code