সিলেটে ফয়জুর হত্যা : ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮

সিলেটে ফয়জুর হত্যা : ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ

Manual6 Ad Code

সিলেটে ফয়জুর রহমান হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় একজন নারী আসামি খালাস পেয়েছেন।

মঙ্গলবার (০৩ জুলাই) বিকেলে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

Manual7 Ad Code

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট সদর উপজেলার জৈনকারকান্দি গ্রামের ইশরাদ আলী, তেরা, বাবুল, কামাল, দুলাল, নন্দিরগাওয়ের বিল্লাল মিয়া, পার্শ্ববর্তী জালালাবাদ ইউনিয়নের টেকারবাড়ি গ্রামের সমছু মিয়া ও ওসমানী নগরের আকবর আলী।

Manual4 Ad Code

আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাবুল ও বিল্লাল মিয়া পলাতক রয়েছেন। এছাড়া মামলা থেকে অব্যহতি পেয়েছেন নন্দিরগাওয়ের ফুলবানু বেগম।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, মামলার মোকদ্দমার জের ধরে সদর উপজেলার জৈনকারকান্দি গ্রামের ফয়জুর রহমানকে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর রাতে কোনো এক সময় হত্যা করে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়। পরদিন মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফয়জুরের স্ত্রী হাফসা বেগম বাদী হয়ে জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

২০১১ সালের ১৩ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার প্রাক্তন উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক চৌধুরী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর প্রেক্ষিতে বিচারকার্য শুরু হয়ে ২৬ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্যপ্রমাণের পরিপ্রেক্ষিতে নয় আসামির মধ্যে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ও একমাত্র নারী আসামিকে খালাস দেন বিচারক।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code