চুনারুঘাটে গাঁজাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮

চুনারুঘাটে গাঁজাসহ গ্রেফতার ১

Manual5 Ad Code

হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ৪শ’ গ্রাম গাঁজাসহ এক সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

বুধবার (০৪ জুলাই) রাত ৮টা ২০ মিনিটে চুনারুঘাট তালুকদার সুপার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- চুনারুঘাট থানাধীন ধলাইরপাড় গ্রামের মো: ছন্দু মিয়ার ছেলে মো: আজাদ মিয়া উরফে রহমালী (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা হস্তান্তর করা হয়েছে বলে জানান মনিরুজ্জামান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code