গৃহবধূকে পুড়িয়ে হত্যা : স্বামীসহ ৬জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮

গৃহবধূকে পুড়িয়ে হত্যা : স্বামীসহ ৬জনের মৃত্যুদণ্ড

Manual1 Ad Code

ঢাকার ধামরাইয়ে যৌতুকের জন্য কেরোসিন দিয়ে পুড়িয়ে এক গৃহবধূকে হত্যায় স্বামীসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর শহীদউদ্দিন।

Manual4 Ad Code

ঢাকার ৯ নম্বর নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ উদ্দিন বৃহস্পতিবার (০৫ জুলাই) বিকালে এই রায় ঘোষণা করেন।

এ সময় আসামিদের মধ্যে নিহত সামিনার (১৮) স্বামী জাফর আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা পলাতক রয়েছেন। তারা হলেন- আব্দুর রহিম, জাহাঙ্গীর, খালেক, ফ্যালা মিয়া ও রোকেয়া।

Manual6 Ad Code

সহকারী পাবলিক প্রসিকিউর বলেন, ২০০৫ সালের ৭ জুন ধামরাই দক্ষিণ পাড়ায় মাত্র ১০ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূ সামিনাকে পুড়িয়ে মারা হয়। এই ঘটনায় তার মা নাজমা বেগম মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code