হবিগঞ্জে টমটম চাপায় প্রাণ হারালো শিশু

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৮

হবিগঞ্জে টমটম চাপায় প্রাণ হারালো শিশু

Manual3 Ad Code

হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে টমটম চাপায় প্রাণ হারালো জয় মিয়া (১০) নামের এক শিশু। জয় রিচি গ্রামের আকবর আলীর ছেলে।

Manual5 Ad Code

শুক্রবার (০৬ জুলাই) বেলা ১১টায় রিচি ইষাণ কোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, রিচি ইষাণ কোনা এলাকায় জয় রাস্তা পার হচ্ছিল। এ সময় হবিগঞ্জ থেকে রিচিগামী একটি টমটম তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code