অপহরণের পর সাভারে শিশু জয়ন্ত’র লাশ ট্রাভেল ব্যাগে! গ্রেপ্তার ২

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০১৮

অপহরণের পর সাভারে শিশু জয়ন্ত’র লাশ ট্রাভেল ব্যাগে! গ্রেপ্তার ২

Manual4 Ad Code

ঢাকার সাভারের হেমায়েতপুর থেকে মুক্তিপণের দাবিতে অপহরণের চার দিন পর শ্রী জয়ন্ত নামের ৩ বছরের এক শিশুর ট্রাভেল ব্যাগ বন্ধি লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

Manual2 Ad Code

নিহত জয়ন্ত সাভারের হেমায়েতপুরের কাঁঠালতলার আউয়াল হোসেনের বাসার ভাড়াটিয়া শ্রী সুনুর শিশু সন্তান।

শিশু জয়ন্ত হত্যাকান্ডে জড়িত থাকায় শুভ ও নাছির নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Manual4 Ad Code

বুধবার (০৪ জুলাই) মধ্যরাতে সাভার-সিংগাইর সংযোগ সড়কের শহীদ রফিক সেতুর নিচ থেকে সাভার মডেল থানার এসআই আসগর আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ট্রাভেল ব্যাগে বন্ধি ওই শিশুর লাশ উদ্ধার করেন।

Manual7 Ad Code

সাভার মডেল থানার এসআই আসগর জানান, গত ১ জুলাই হেমায়েতপুরের কাঁঠালতলার আউয়াল হোসেনের বাড়ির ভাড়াটিয়া শুভ ও নাছির একই বাড়ির অপর ভাড়াটিয়া শ্রী সনুর ৩ বছরের শিশু জয়ন্তকে অপহরণ করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

Manual8 Ad Code

এ ঘটনায় শ্রী সনু সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরির পাশাপাশি বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৭ হাজার টাকা পরিশোধ করেন। সাধারণ ডায়েরির পরিপ্রেক্ষি পরবর্তী সময়ে সাভার মডেল থানার এসআই আসগর সাভারের হেমায়েতপুরের মুসলিম পাড়া থেকে নাছির ও শুভকে সন্দেহভাজন অপহরণকারী হিসেবে আটেক করেন।

পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জয়ন্তকে হত্যার পর লাশ ট্রাভেলব্যাগে বন্ধি করে সিংগাইর সেতুর নিচে ফেলে দেয়ার কথা স্বীকার করে। পরে বুধবার রাতেই ওই শিশুর লাশ উদ্ধার করে থানায় আনা হয়।

সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আরো ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code