আজ বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪১তম আসর

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৮

আজ বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪১তম আসর

Manual5 Ad Code

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের দহল অব ফেমদ-এ আজ বসবে তারার মেলা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেওয়া হবে দজাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬। এবারের আসরে পুরস্কারপ্রাপ্তদের কয়েকজন আজ বিকালে বসছে দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এর ৪১তম আসর। ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রের বরেণ্য অভিনয়শিল্পী ফারুক ও ববিতা। অন্যান্য পুরস্কার জন্য নির্বাচিতরা হলেন শ্রেষ্ঠ অভিনেতা চঞ্চল চৌধুরী [আয়নাবাজি], শ্রেষ্ঠ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা [অস্তিত্ব] ও কুসুম শিকদার [শঙ্খচিল], শ্রেষ্ঠ পরিচালক অমিতাভ রেজা [আয়নাবাজি], শ্রেষ্ঠ গায়িকা মেহের আফরোজ শাওনসহ [কৃষ্ণপক্ষ]। এবার সর্বমোট ২৪টি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Manual3 Ad Code

দআয়নাবাজিদ ছবির জন্য সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা চিত্রগ্রাহকসহ মোট সাতটি পুরস্কার পাচ্ছেন এর শিল্পী ও কলাকুশলীরা। পুরস্কার অর্জনের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছে নাদের চৌধুরী পরিচালিত দমেয়েটি এখন কোথায় যাবেদ ছবিটি। সেরা গীতিকার, সেরা সুরকার ও সেরা সঙ্গীত পরিচালকসহ চারটি পুরস্কার পাচ্ছে ছবিটি। তৌকীর আহমেদ পরিচালিত দঅজ্ঞাতনামাদর ঘরে যাচ্ছে সেরা চলচ্চিত্র, সেরা কাহিনীকার এবং সেরা খল অভিনেতার পুরস্কার। গৌতম ঘোষের দশঙ্খচিলদ পেয়েছে তিনটি পুরস্কার।

Manual7 Ad Code

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) শাহিন আরা বেগম জানান, পুরস্কারের জন্য নির্বাচিত শিল্পী-কলাকুশলীদের হাতে পুরস্কারের ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেওয়া হবে। থাকছে জমকালো আনুষ্ঠানিকতাও। পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে আছে বিএফডিসি।

আয়োজনের দ্বিতীয় পর্বে বরাবরের মতোই থাকছে জাঁকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এতে নাচে অংশ নেবেন চলচ্চিত্রের পাঁচ জুটি। থাকছে গান ও বাদ্য পরিবেশনা।

নাচে থাকছেন— রিয়াজ-অপু বিশ্বাস, জায়েদ খান-সাহারা, আমিন খান-পপি, ইমন-তমা মির্জা ও সাইমন সাদিক-সিমলা। অনুষ্ঠানে নৃত্য পরিচালনা করছেন মাসুম বাবুল ও ইভান শাহরিয়ার সোহাগ।

অনুষ্ঠানে গানে অংশ নেবেন সৈয়দ আবদুল হাদী, প্রতীক হাসানসহ বেশ কয়েকজন। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় থাকছে বাদ্যযন্ত্রের বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌস ও পূর্ণিমা।

Manual2 Ad Code

সাইফুল ইসলামের গাওয়া চাষী নজরুল ইসলাম পরিচালিত দওরা ১১ জনদ সিনেমার দও আমার দেশের মাটিদ গান দিয়ে শুরু হবে অনুষ্ঠানের প্রথম পর্ব। এরপর একে একে তারা দদুশমনদ ছবির দমন তো ছোঁয়া যাবে নাদ, দবাদশাদর দও প্রাণের রাজাদ, দদীপ নেভে নাইদর দঐ দূর দূর দূরান্তেদ, দমান অভিমানদর দআমি জ্যোতিষীর কাছে যাবোদসহ কয়েকটি গানে নৃত্য পরিবেশন করবেন তারা। প্রধানমন্ত্রীর ধারাবাহিক সাফল্যকে নিয়ে বিটিভির মহাপরিচালক হারুন অর রশীদের লেখা দতোমার জন্য স্বপ্নপূরণদ গানে পারফরম্যান্স করবেন মৌ ও তার দল।

Manual1 Ad Code

প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের একমাত্র রাষ্ট্রীয় ও সর্বোচ্চ সম্মাননা পদক। ১৯৭৫ সাল থেকে এই পুরস্কারটি প্রদান করা হচ্ছে। ২০০৯ সালে প্রথম আজীবন সম্মাননা পুরস্কার চালু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code