মাধবপুর থেকে ৯৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৮

মাধবপুর থেকে ৯৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

Manual3 Ad Code

হবিগঞ্জের মাধবপুর থেকে ৯৭ কেজি গাঁজাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

Manual2 Ad Code

রোববার (০৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় মাধবপুর থানাধীন পানসী রেষ্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

গ্রেফতারকৃত শীর্ষ দুই মাদক ব্যবসায়ী হলো- মৌলভীবাজারের সদর থানাধীন আমরকুনা গ্রামের মৃত মকলিছ মিয়ার ছেলে মাহমুদ আলী (৩৮) ও একই থানার আইনপুর গ্রামের মো: আব্দুল মোমিনের ছেলে মো: নওশেদ মিয়া (২৮)।

Manual3 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ উল্লেখিত দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code