নেশার টাকার জন্য ২ মাসের শিশুকে আছড়িয়ে মারল বাবা

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৮

নেশার টাকার জন্য ২ মাসের শিশুকে আছড়িয়ে মারল বাবা

Manual7 Ad Code

হবিগঞ্জের লাখাইয়ে নেশার টাকার জন্য দুই মাস বয়সী শিশুকে হত্যা করেছে বাবা। পিটিয়ে আহত করেছে স্ত্রী ও ৯ বছর বয়সী স্কুলপড়ুয়া অন্য মেয়েকে। আর বাবার এমন হিংস্র আচরণ দেখে পালিয়ে রক্ষা পেয়েছে তার দুই ছেলে।

Manual4 Ad Code

মঙ্গলবার (১০ জুলাই) বিকালে উপজেলার মানপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মা ও মেয়েকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাবাকে পুলিশ আটক করেছে।

Manual5 Ad Code

হাসপাতালে চিকিৎসাধীন ফুল জাহান জানান, তার স্বামী ওই গ্রামের সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত। নেশার টাকার প্রয়োজন হলেই প্রায়ই তিনি পরিবারের সদস্যদের অত্যাচার করেন। মঙ্গলবার বিকালে হঠাৎ তার কাছে নেশার টাকা চান। তিনি তা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে উঠেন।

তিনি জানান, এ সময় ঘুমিয়ে থাকা দুই মাস বয়সী তার শিশুসন্তান ইকরা মনিকে তুলে আছাড় দেন। এতে সে গুরুতর আহত হয়। এছাড়া তাকে ও অপর মেয়ে স্থানীয় প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মারিয়া আক্তারকে (৯) পিটিয়ে আহত করেন তিনি। তার এমন হিংস্র আচরণ দেখে ঘর থেকে পালিয়ে রক্ষা পায় তার অপর দুই ছেলে জনি (৮) ও রনি (১২)।

Manual8 Ad Code

আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই মাস বয়সী শিশু ইকরা মনি মারা যায়।

Manual2 Ad Code

লাখাই থানার ওসি মো. বজলার রহমান জানান, নেশার টাকার জন্য সে তার সন্তানকে আছাড় দিয়েছে। স্ত্রী ও অন্য মেয়েকে পিটিয়ে আহত করেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। খবর পেয়ে পুলিশ সাইদুল ইসলামকে আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code