সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৮
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বোনারপাড়া সামাজিক কবরস্থান থেকে বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে চোরদল খবর খুড়ে চারটি লাশের কংকাল চুরি করে নিয়ে গেছে।
শুক্রবার (১৩ জুলাই) সকালে ওই গ্রামের আনোয়ার মুন্সি তার মায়ের কবর জিয়ারত করতে গেলে বিষয়টি তার দৃষ্টিগোচর হয়।
চুরি যাওয়া কংকালের লাশগুলো হলো বোনার পাড়া গ্রামের আনোয়ার মুন্সির মা আমেনা বেগমর, হযরত আলীর বাবা হাকিম উদ্দিন, গাজীর মেয়ে তানিয়া ও রমজানের স্ত্রী আম্বিয়ার।
বোনারপাড়া গ্রামের প্রত্যক্ষদর্শী ইমান আলী জানান, বৃহস্পতিবার গভীর রাতের কোন এক সময়ে চোরদল কবর খুড়ে কাফনের কাপড় আলাদা করে লাশের কংকালগুলো চুরি করে নিয়ে যায়। এঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফসিহুর রহমান বলেন, তিনি ঘটনাটি জানেন না। তবে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি