সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা পূর্ব-হাতলিয়া গ্রামের মৃত ইছবর আলীর ছেলে।
শনিবার (১৪ জুলাই) সকাল ১১টায় কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের সফরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, আজ সকালে নাজিম পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশাযোগে কুলাউড়া আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তারা সফরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাজিম মারা যান। তবে তার পরিবারের অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ দাস তালুকদার। তবে, ট্রাক ও চালক পালিয়ে গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি