সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৮
সারাদেশের ন্যায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে নবীগঞ্জ উপজেলায় ও হিন্দু ধর্মের অন্যতম উৎসব জগন্নাথ বলদেব সুভদ্রার রথ যাত্রা উৎসব শনিবার (১৪ জুলাই) বিভিন্ন অনুষ্টান মালার মধ্যদিয়ে অনুষ্টিত হয়েছে।
অনুষ্টান মালার মধ্যে ছিল- গোবিন্দ প্রতিকৃতিসহ বাজার প্রদক্ষিন, দুপুরে রথ টান, বিকালে প্রসাদ বিতরন। সকাল থেকেই সনাতন ধর্ম্বালর্ম্বী লোকজন স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় সমবেত হন।
বিকাল সাড়ে ৩ টায় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে সহস্রাধিক ভক্তবৃন্দ রথ টেনে পশ্চিম বাজার এনে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় গিয়ে শেষ হয়। বাজারের দু’পাশের বাসা-বাড়ীর নব-নারীগন রথ টানার দৃশ্য উপভোগ করেন। পরে গোবিন্দ জিউড় আখড়ায় সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করে শেষ হয়।
রথ উৎসবের উদ্ধোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, সিলেট-হবিগঞ্জ আসনের মহিলা এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, মোঃ আব্দুল মালিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, রথ উদযাপন কমিটির আহবায়ক সুখেন্দু রায়, আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারন সম্পাদক বিধান ধর, নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র কাউন্সিলর এটিএম সালাম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সরওয়ার শিকদার, সলিল বরন দাশ, সাবেক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর সন্তোষ চন্দ্র দাশ, সাংবাদিক ছনি চৌধুরী, মন্টু আর্চায্য, অশোক দাস, পবিত্র বনিক, অমলেন্দু সুত্রধর প্রমূখ।
উল্লেখ্য, ১৯৯৭ সালে পাকহানাদার বাহিনী নবীগঞ্জের প্রায় ২৫ ফুট উচু রথটি জ্বালিয়ে দিয়ে ধ্বংস করার ফলে পরবর্ত্তীতে অন্য একটি রথ তৈরী করে অনুষ্টান পরিচালনা করে আসছিলেন হিন্দু ধর্মাবলম্বী লোকজন। দীর্ঘ ৪৭ বছর পর প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে এ বছরই প্রথম অত্যাধুনিক একটি রথ তৈরী করে শনিবার টেনে উদ্বোধন করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি