গোসল করতে গিয়ে নিখোঁজ ৫ স্কুলছাত্রের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৮

গোসল করতে গিয়ে নিখোঁজ ৫ স্কুলছাত্রের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে তলিয়ে যাওয়া ৫ ছাত্রের মধ্যে সহোদরসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

শনিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মেহেরাব এবং দশম শ্রেণির ছাত্র এমশাদ ও ফারহানের মরদেহ উদ্ধার করা হয়। আরেক ছাত্রের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে চিরিঙ্গা পৌরসভার মাতামুহুরী নদীতে নদীতে তলিয়ে যায় চকরিয়া গ্রামার স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থী সাঈদ জাওয়াব অর্বি, তূর্য ভট্টচার্য, ফারহান ও আমিনুল ইসলাম এম সাদ এবং তার ভাই অষ্টম শ্রেনীর ছাত্র মেহরাব হোসেন অপি।

Manual8 Ad Code

বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে এই বিদালয়ের দশম ও অষ্টম শ্রেনীর কিছু শিক্ষার্থী মাতামুহুরী ব্রীজের নিচে ফুটবল খেলে। এরপর তারা দলবেঁধে নদীতে গোসল করতে নামে। এর মধ্যে হঠাৎ ভাটার টানে ৬ জন ছাত্র নিখোঁজ হয়। তাদের মধ্যে একজনকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

চকরিয়া গ্রামের স্কুলের শিক্ষক জাহিদুল ইসলাম বলেন, মাতামুহুরীতে গোসল করতে নেমে স্কুল প্রধান শিক্ষকের রফিকুল ইসলামের ছেলে, আনোয়ার শপিং কমপ্লেক্স এর মালিক আনোয়ার হোসেনের দুই ছেলেসহ এই বিদ্যালয়ের মোট ৫ জন নিখোঁজ হয়।

Manual8 Ad Code

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নুর উদ্দিন মোহাম্মদ শিবলী নোমান বলেন, তাদের উদ্ধারে চকরিয়া ফায়ার সার্ভিস কাজ করছে। এছাড়া উদ্ধার অভিযানে যোগ দেওয়ার জন্য চট্টগ্রামের ডুবুরী দল ও কক্সবাজার নৌবাহিনীকে খবর দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code