চুনারুঘাটে পার্কে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ: আটক ১

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৮

চুনারুঘাটে পার্কে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণ: আটক ১

Manual7 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাটে এক নারী শ্রমিক সংঘবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছেন। আহতাবস্থায় ওই নারীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই নারী হবিগঞ্জ উপজেলার বনদক্ষিণ গ্রামের বাসিন্দা। তিনি মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকার একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করেন।

Manual1 Ad Code

শনিবার (১৪ জুলাই) দুপুরে কাজে যাওয়ার পথে সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় দুই যুবক জোর করে তাকে একটি সিএনজিতে তুলে চুনারুঘাটে নিয়ে যায়। পরে চুনারুঘাটের একটি পার্কে নিয়ে ওই দুই যুবক তাকে ধর্ষণ করে।

Manual2 Ad Code

শনিবার সন্ধ্যার দিকে ওই নারী শ্রমিককে আহতাবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জ সদর থানার পুলিশ বিষয়টি জানতে পেরে উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ শহরে অভিযান চালিয়ে বাহুবল উপজেলার বিহারীপুর গ্রামের রজব আলীর ছেলে মামুন মিয়াকে আটক করে।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন রায় জানান, ধর্ষণের শিকার নারী শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী সাংবাদিকদের জানান, তিনি ফ্যাক্টরিতে যাওয়ার পথে মামুনসহ দুই যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে চুনারুঘাট উপজেলার একটি পার্কে ধর্ষণ করেছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামুন মিয়া নামে এক যুবককে আটক করেছে। অন্য যুবককেও আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code