এক মামলায় খালেদার জামিনের মেয়াদ বৃদ্ধি, আরেকটিতে নামঞ্জুর

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৮

এক মামলায় খালেদার জামিনের মেয়াদ বৃদ্ধি, আরেকটিতে নামঞ্জুর

Manual8 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ২৪ জুলাই পর্যন্ত জামিন বৃদ্ধি করেছে বাড়িয়েছে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। তবে তার বিরুদ্ধে নড়াইল আদালতে দায়েরকৃত মানহানি মামলায় ফের জামিন নামঞ্জুর করা হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার (১৭ জুলাই) রাজধানীর বকশি বাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া কারাগারে অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থিত করেনি কারা কর্তৃপক্ষ। এ অবস্থায় খালেদা জিয়ার আইনজীবীরা তার জামিনের মেয়াদ ‍বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক ড. মো. আখতারুজ্জামান ২৪ জুলাই পর্যন্ত খালেদার জামিন বর্ধিত করেন।

Manual7 Ad Code

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের  করে দুদক। এ ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে আনা হয়েছে এ মামলায়।

২০১৪ সালের ১৯ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

Manual5 Ad Code

এদিকে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল আদালতে দায়েরকৃত মানহানি মামলায় ফের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ তার জামিন নামঞ্জুর করেন। এর আগে গত সোমবার খালেদা জিয়ার আইনজীবীরা জামিনের জন্য যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ ১৭ জুলাই আদেশের দিন ধার্য করে রেখেছিল।

Manual6 Ad Code

স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে মামলা দুটি দায়ের করেন শহীদ শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কালিয়ার শেখ আশিক বিল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code