শ্রীমঙ্গলে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

শ্রীমঙ্গলে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Manual8 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আরামবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ পলাশ তাঁতি (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

বুধবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ জাকারিয়া, এএসআই এনামুল হক ও এএসআই বাসু কান্তি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গলের আরামবাগ এলাকা থেকে পলাশকে গ্রেপ্তারকরেন।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃত পলাশ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান এলাকার মৃত মধুমঙ্গল তাঁতির ছেলে।

Manual7 Ad Code

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, পলাশের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code