কমলগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৮

কমলগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষা ইউনিয়নের পতনউষা গ্রামে শায়লা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে খুন করার অভিযোগে স্বামী ফেরদৌস মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

শনিবার সকালে শমসেরনগর ফাঁড়ি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্বামীকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, কমলগঞ্জ উপজেলার পতনউষা গ্রামের ফেরদৌস মিয়া শুক্রবার দিবাগত রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শায়লা আক্তারকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শনিবার সকালে তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

শমসেরনগর ফাঁড়ি থানার উপ-পরিদর্শক অরুপ কুমার জানান, নিহত শায়লা আক্তারের পরিবারের অভিযোগ তার স্বামী ফেরদৌস মিয়া তাকে হত্যা করেছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামীকে আটক করে থানায় নিয়েছে। নিহত লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বোঝা যাবে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code