কানাইঘাটে আলমগীর হত্যা : ৬ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৮

কানাইঘাটে আলমগীর হত্যা : ৬ জনের বিরুদ্ধে মামলা

Manual6 Ad Code

সিলেটের কানাইঘাটে আলমগীর হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ জুলাই) রাতে মূল ঘটনাকারী মাহবুবুর রহমান ও গ্রেফতারকৃত তার ভাই মুহিবুর রহমানসহ ৬ জনকে আসামী করে নিহতের বড় ভাই আব্বাস আলী আত্মহত্যায় প্ররোচিত করার অপরাধে থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার মামলা নং-১৯, তাং- ২১/০৭/১৮ইং।

Manual5 Ad Code

উল্লেখ্য, উপজেলার দিঘীরপাড় ইউপির পূর্ব রামপুর গ্রামের সাজিদ আলীর পুত্র আলমগীর হোসেন কিছুদিন পূর্বে স্থানীয় সড়কের বাজারস্থ মাহবুব টেলিকম এন্ড সার্ভিসিং সেন্টারের সত্ত্বাধীকারী জয়ফৌদ কাজিরগ্রামের ফারুক আহমদের ছেলে মাহবুবুর রহমানের দোকানে ২৫০ টাকা বাকি রেখে একটি মোবাইল সার্ভিসিং করান।

Manual7 Ad Code

শনিবার আলমগীরকে বাজারে পেয়ে মাহবুবুর রহমান ২৫০ টাকার জন্য আলমগীরকে জন সম্মূখে চড়-থাপ্পর মারেন। একপর্যায় উত্তেজিত মাহবুবুর রহমান আলমগীরকে দোকানে নিয়ে যায়। সেখানে তার সহযোগী ঠাকুরেরমাটি গ্রামের আব্দুল আহাদের পুত্র সিএনজি চালক কবির আহমদ সহ কয়েকজন মিলে আলমগীর হোসেনকে দোকানের সাটার বন্ধ করে বেদড়ক মারপিট করেন। পরে স্থানীয় কিছু লোকজনের সহায়তায় তারা তাকে ছেড়ে দেন।

সেই অপমানে আলমগীর বিষ খেয়ে আত্মহত্যা করতে পারে বলে এলাকার লোকজন ধারণা করছেন। তবে নিহত আলমগীরের ময়না তদন্ত শেষে গত শনিবার রাত ৯টায় তার গ্রামের মসজিদে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code