রাজনগরে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৮

রাজনগরে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

Manual8 Ad Code

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ‍জুলাই) বিকালে পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে।

Manual8 Ad Code

রুপনা পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী ও মনিকা দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের দেবরবন্দ গ্রামের মৃত হিরেন্দ্র বিশ্বাসের মেয়ে রুপনা বিশ্বাস (১৪) ও একই বাড়ির সুনীল বিশ্বাসের মেয়ে মনিকা বিশ্বাস (১৬) দুপুরে সুনীল বিশ্বাসের শোবার ঘরের চালের কাঠের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সোমবার ১১ টার দিকে তাদের মায়েরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে রাজনগর সদরে যান। দুপুর সাড়ে ১২ টার দিকে মনিকা বিশ্বাসের ছোট বোন দশম শ্রেণীর ছাত্রী কনিকা বিশ্বাস পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় থেকে বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে। এসময় সে গরু ঘরের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকে দু’জনকে কাঠের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে রশি ও ওড়না কেটে লাশ দুুটি বিছানায় নামায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আত্মহত্যার আলামত সংগ্রহ করে এবং লাশ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করে।

Manual5 Ad Code

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, প্রাথমিক পর্যবেক্ষনে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code