সিলেটসহ ৪১টি নদ-নদীর পানি বৃদ্ধি, ভূমি ধসের আশঙ্কা

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৮

সিলেটসহ ৪১টি নদ-নদীর পানি বৃদ্ধি, ভূমি ধসের আশঙ্কা

Manual4 Ad Code

আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সিলেটসহ দেশের বেশ কয়েকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং পাহাড়ী এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে। দেশের ৯৪টি নদীর মধ্যে ৪১ টি নদীর পানি বৃদ্ধি পাবে এবং ৪৮টি নদীর পানি হ্রাস পাবে বলে আবহায়া অফিস ও বন্যা সতর্কী কেন্দ্র গতকাল একথা জানিয়েছে।

আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সাথে গতকাল দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Manual4 Ad Code

আগামী ২৪ ঘণ্টায় ব্রক্ষ্মপুত্র, যমুনা ও পদ্মার নদ-নদীর পানি সমতুল স্থিতিশীল এবং মেঘনা অববাহিকার নদী সমূহের পানি থাকবে বলে বন্যা সতর্কী কেন্দ্র জানায়।

Manual1 Ad Code

আবহাওয়া অফিস আরো জানায়, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুন্ড অঞ্চলসহ দেশের বিভন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে পাহাড়ী এলাকায় ভূমি ধসের সম্ভাবনা রয়েছে।

Manual2 Ad Code

এছাড়া শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিকিম, আসাম মেঘালয়, ত্রিপুরায় উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে চেরাপুঞ্জিতে ৬৫ মিলিমিটার ও গোয়াহাটিতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

Manual6 Ad Code

এছাড়া প্রবল বৃষ্টির ফলে দেশের ৪১টি নদীর পানি বৃদ্ধি পায় বলে বন্যা সতর্কী কেন্দ্র জানায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code