চুনারুঘাট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮

চুনারুঘাট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

Manual7 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯।

রোববার (২৯ জুলাই) প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ জানায়, শনিবার বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

Manual5 Ad Code

অভিযানে চুনারুঘাট থানাধীন দেওর গাছ ইউনিয়ন আমকান্দি গ্রামস্থ মালদার বাড়ীর মৃত জাহির আলীর বসত বাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় গাঁজাগুলো উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্য জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code