নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করল ইসি

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮

নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করল ইসি

Manual7 Ad Code

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন।

Manual4 Ad Code

যুগ্ম জেলা জজ ১ম আদালত, সিলেট নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

Manual6 Ad Code

এ ট্রাইব্যুনালে মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচনী বিরোধ সংক্রান্ত দায়েরকৃত দরখাস্ত গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

সোমবার অনুষ্ঠিত সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনানুযায়ী এ তিন সিটিতে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে ইতোমধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code