মাধবপুর থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৮

মাধবপুর থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Manual7 Ad Code

হবিগঞ্জের মাধবপুর থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ এক সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

Manual3 Ad Code

বুধবার (০১ আগষ্ট) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে মাধবপুরে অভিযান চালায়।

আভিযানে মাধবপুর থানাধীন বেঙ্গাডোবা গ্রামের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব।

Manual3 Ad Code

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- উপজেলার ৯নং নোয়াপাড়া ইউপির ৭নং ওয়ার্ডের বেঙ্গাডোবা গ্রামের মৃত কেলুু মিয়ার মো: জালাল মিয়া (৪৫)।

Manual2 Ad Code

র‌্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

উদ্ধারকৃত ফে›িসডিল ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code