৯ দফা দাবিতে হবিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৮

৯ দফা দাবিতে হবিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

Manual4 Ad Code

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় হবিগঞ্জেও বিক্ষোভ-মিছিল করছে শিক্ষার্থীরা। নয় দফা দাবিতে শহরের টাউন হলের সামনে আন্দোলনে অংশ নিয়েছে দুই শতাধিক খুদে শিক্ষার্থী।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (০২ আগষ্ট) সকাল সাড়ে ১১টা পর্যন্ত আন্দোল চলছে। এসময় শিক্ষার্থীরা তাদের দুই সহপাঠীর মৃত্যুর বিচার দাবি করে বিভিন্ন স্লোগান ধরে।

আন্দোলনে অংশ নিয়েছে বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেকে অ্যান্ড এইচ কে হাইস্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজে, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে যাতে করে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। বিক্ষোভ কর্মসূচির পাশেই হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম অবস্থান করছিল।

Manual3 Ad Code

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ছিল নয় দফা দাবি সংবলিত ফেস্টুন এবং প্ল্যা-কার্ড। তারা অবিলম্বে এইসব দাবি বাস্তবায়নে প্ল্যা-কার্ডা-ফেস্টুন প্রদর্শন করছিল।

বিক্ষোভে অংশ নেওয়া আবিদুর রাকিব জানায়, গণপরিবহনের সুশৃঙ্খল চলাচল চাই। ‘উল্টোপথে’ গণপরিবহনের দেখতে চাই না। এর সঠিক পদক্ষেপ নিলে তবেই আমরা ঘরে ফিরে যাবো।

Manual1 Ad Code

রোববার (২৯ জুলাই) দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এছাড়া আহত হয় বেশ কয়েকজন। এ ঘটনায় বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো সারাদেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code