সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আরও ২ কলেজ শিক্ষার্থীর

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আরও ২ কলেজ শিক্ষার্থীর

Manual3 Ad Code

আজও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো আরও কলেজ শিক্ষার্থীর। শনিবার (০৪ আগষ্ট) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নীলকুটি এলাকায় একটি লেগুনায় চাপা পড়ে মো. আবদুল্লাহ (১৭) নামের এক কলেজছাত্র ঘটনাস্থলেই মারা গেছে। আবদুল্লাহ ভৈরবের হাজী আসমত আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

পরে লেগুনা চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয় লোকজন।

Manual6 Ad Code

এদিকে, গাজীপুরের বড় বাড়ি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় ফারহানা আক্তার মিম (২১) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে বড়বাড়ি বগার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিম টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের ব্যবসায়ী শাখার প্রথম বর্ষের ছাত্রী ছিল। নিহত মিম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার কদুরিয়ার গ্রামের ফারুক হোসেনের মেয়ে।

নিহতের বোন আখি আক্তার জানান, মিম কলেজ শেষে বড়বাড়ি বগার টেক এলাকার ভাড়া বাসায় ফেরার পথে রাস্তা পাড়াপাড় হওয়ার  সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি (চট্র মেট্রো-ট ১১৫৩৭৯) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাছাড়া, শুক্রবার সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত রয়েছে আরও ২০ জন।

Manual7 Ad Code

সারাদেশে নিরাপদ সড়কের দাবির অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ি মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীর ওপর আজ (শনিবার) সকাল ৯টার দিকে  ৫০/৬০ জনের একটি দল হামলা করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগের সদস্যরা। গত বৃহস্পতিবারও সরকারী দলের লোকজন পুলিশের সহযোগী হয়ে মিরপুরে ছাত্রদের উপর হামলা চালিয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরিবহন মালিক- শ্রমিকরা দেশব্যাপী অঘোষিত ধর্মঘট পালন শুরু করেছে। লোকাল সার্ভিসের পাশাপাশি রাজধানীসহ  বিভিন্ন জেলায় দূরপাল্লার বাস চলাচলও গত তিন দিন ধরে বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সারা দেশের যাত্রী-সাধারণ।

Manual1 Ad Code

মালিক-শ্রমিকদের ভাষ্য, সড়কে তাদের গাড়ি ভাঙচুরের শিকার হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত না হলে তারা গাড়ি বের করবেন না।

Manual7 Ad Code

ওদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচটি বাস শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টার দিকে সেনানিবাস এলাকায়  কলেজ ক্যাম্পসে কর্তৃপক্ষের কাছে বাসগুলো হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া শিক্ষার্থী পরিবহনের জন্য একটি দ্বিতল বাস, তিনটি একতলা বাস ও একটি ৩০ আসন বিশিষ্ট কোস্টার উপহার হিসেবে হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code