খাগড়াছড়িতে ব্রাশফায়ারে নিহত ৬, ‘পরিকল্পিত হত্যা’ : ইউপিডিএফ

প্রকাশিত: ২:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

খাগড়াছড়িতে ব্রাশফায়ারে নিহত ৬, ‘পরিকল্পিত হত্যা’ : ইউপিডিএফ

Manual6 Ad Code

খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ছয় নেতা-কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরো তিন নেতা-কর্মী আহত হয়েছেন।

Manual5 Ad Code

শনিবার (১৮ আগষ্ট) সকাল পৌনে ৯টায় খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, অপহৃত চার কর্মীর মুক্তির দাবিতে জেলা সদরের মানববন্ধন কর্মসূচি পালনের জন্য ইউপিডিএফের একটি গ্রুপ সকাল সোয়া আটটার দিকে স্বনির্ভর এলাকায় তাদের কার্যালয়ের সামনে জড়ো হচ্ছিল। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে একজন মারা যায়।

নিহতরা হলেন- পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন কান্তি চাকমা, যুগ্ম সম্পাদক এলটন চাকমা (২৮), ইউপিডিএফ-সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য পলাশ চাকমা। বাকি তিনজনের মধ্যে উপজেলা স্বাস্থ্য সহকারী জিতায়ন চাকমা, রূপম চাকমা ও বিধান চাকমা রয়েছেন। তবে এসব ব্যক্তির বিস্তারিত পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত তিনজন- সোহেল চাকমা, সমর বিকাশ চাকমা ও সখিডন চাকমাকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক (আরএমও) নয়নময় ত্রিপুরা বলেন, পাঁচজনকে নিহত অবস্থায় আর চারজনকে আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের উদ্দেশে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, “ইউপিডিএফের প্রসিৎ গ্রুপ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই দুই পক্ষ গোলাগুলিতে জড়িত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ, ডিডিআর ও সেনাবাহিনী। তাদের উপস্থিতিতেই থেকে থেকে গোলাগুলি হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Manual8 Ad Code

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো শহরেই পরিস্থিতি থমথমে হয়ে আছে।

এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-এমএন লারমা) দায়ী করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা সেলের প্রধান নিরন চাকমা। তবে এমএন লার্মা গ্রুপ এ ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড: ইউপিডিএফ মুখপাত্র

এ প্রসঙ্গে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের কেন্দ্রীয় মুখপাত্র মাইকেল চাকমা রেডিও তেহরানকে জানান, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের পেছনে স্থানীয় আইনশৃংখলা বাহিনীর পরোক্ষ যোগসাজশ রয়েছে বলে তিনি দাবি করেন।

মাইকেল চাকমা বলেন, ঘটনাস্থলটি পুলিশ ফাঁড়ি এবং বিজিবি ক্যাম্পের নিরাপত্তাবেষ্টিত এলাকায় অবস্থিত হলেও কর্তব্যরত পুলিশ নীরবে দাঁড়িয়ে থেকেছে এবং সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র উচিয়ে তাদের সামনে দিয়ে নির্বিঘ্নে চলে যেতে পেরেছে।

Manual5 Ad Code

অনুরূপ অভিযোগ করে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনয় চাকমা রেডিও তেহরানকে জানান, নিরাপত্তা বাহিনীর নাগের ডগায় একেবারে ফিল্মি কায়দায় ছয়জনকে হত্যা করে সন্ত্রাসীরা পলিয়ে যাবার পথে প্যারাছড়া নামক স্থানে সন্ত্রাস বিরোধী একটি মিছিলের উপর হামলা চালায়। এতে আরো কয়েকজনকে আহত করেছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে বর্তমানে চারটি আঞ্চলিক দল সক্রিয় রয়েছে। এগুলো এখন চার ভাগে বিভক্ত। ২০০৭ সালে পার্বত্য শান্তি চুক্তিকে কেন্দ্র করে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা’র নেতৃত্বাধীন পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস)-এর সাথে বিরোধের ফলে সৃষ্টি হয় ইউনাইটেড পিপলস ডেমোক্রাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এবং জেএসএস (জেএসএস-এমএন লারমা) দুটি সংগঠন। গত নভেম্বরে ইউপিডিএফ-(গণতান্ত্রিক) নামে আরো গ্রুপ গঠিত হয়েছে। এদের সকলেই রয়েছে সশস্ত্র ক্যাডার।

শান্তিচুক্তি সই হওয়ার পর এসব সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে আত্মঘাতী সংঘর্ষে ৯০০-এর বেশী মানুষ নিহত হয়েছে। এ বছরের প্রথম ৬ মাসে মারা গেছেন ৩০ জন।

পার্বত্য শান্তি-চুক্তির দশ বছর পূর্তিতে গত ডিসেম্বরে জনসংহতি সমিতির প্রধান সন্তু লার্মা স্পষ্ট করে বলেছিলেন, এ চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ে আবারো অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে এবং সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ছে।

সন্তু লার্মার এ সতর্ক বার্তার দু’দিনের মাথায় খুন হয় নানিয়ারচর উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপিডিএফ সদস্য অনাধিনাথ চাকমা এবং রাঙামাটির উপজেলা আওয়ামী লীগের নেতা অরবিন্দ চাকমা।

গত মে মাসে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেএসএস-এমএন লারমার গ্রুপের সহসভাপতি শক্তিমান চাকমাকে তার নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার শেষকৃত্যে যাওয়ার পথে খুন হন ইউপিডিএফ-গণতান্ত্রিক এর প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ পাঁচ জন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code