ফেনীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ শিশুসহ নিহত ৬

প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮

ফেনীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ শিশুসহ নিহত ৬

Manual3 Ad Code

ফেনীর  মুহুরীগঞ্জের গরুবাহী ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষে  দু’ শিশুসহ ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন নারী পুরুষ।

Manual2 Ad Code

সোমবার (২০ আগষ্ট) ভোর চারটার দিকে ফেনী জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে সুলতানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেন্ট মো. মাহাবুব আলম জানিয়েছে, ঘটনাস্থলথেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দুইশিশু ও চার নারী রয়েছে।

Manual1 Ad Code

নিহতরা হলেন প্রবাসী মো: সবুজ  তিন বছর পরে কাতার থেকে দেশে ফিরছিলেন এবং সবুজ কে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাড়ীতে আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন  সবুজের শাশুড়ি জাহানারা (৫০), বোন রুপা (৩৫), ভাগ্নী পপি (১৬), সবুজের দুইছেলে শুভ (৭) নোমান (২) ও মাইক্রোবাস চালক আব্বাস মিয়া (৪০)।

নিহতের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের ফেনী জেলা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

আহতদের জন্য ৫ হাজার ও নিহতের জন্য ১০ হাজার টাকা দেওয়ার ঘোষনা ফেনী জেলা প্রশাসকের।

আহত ও নিহত সবাই লক্ষীপুরের বাসিন্দা বলে জানিয়েছেন মহিপাল হাওয়ে থানার  ওসি আব্দুল ওহাব।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code