সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রনু মিয়া (২৭) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৯।
সোমবার (২০ আগষ্ট) দুপুরে র্যাব-৯ এর সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রনু হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মোস্তফাপুর গ্রামের ধন মিয়ার ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত ইয়াবাসহ আসামীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি