হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ২৫

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৮

হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, আহত ২৫

Manual6 Ad Code

হবিগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (২১ আগষ্ট) সকালের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বাস অলিপুর এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।

আহতদের মধ্যে, আলাল মিয়া, রুমান মিয়া, রায়হান মিয়া, মাসুম মিয়া, সাগর আহমেদ, আনিছ মিয়া, জুয়েল মিয়া, ছায়েদ আলী, মোবারক মিয়া, ইয়াকুব আলী, আলামিন মিয়া, সরজুল মিয়া, জুই আক্তার ও ফাহিম মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, অলিপুরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব চৌধুরী জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অন্যান্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code