শ্যামলী বাসের চাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮

শ্যামলী বাসের চাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

Manual1 Ad Code

ফেনীর সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুই জন।

Manual3 Ad Code

শুক্রবার (২৪ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফেনী সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুই নারী ও চার পুরুষ রয়েছেন।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী জানান, একটি ব্যাটারিচালিত অটোরিকশা সংযোগ সড়ক দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে এলে শ্যামলী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে মোট ৬ জন নিহত হয়েছেন।

Manual6 Ad Code

মহিপাল হাইওয়ে থানার ওসি আবদুল আওয়াল জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে। নিহতদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code