স্বেচ্ছাসেবক লীগ নেতা রশীদের উপর হামলা : মামলা দায়ের

প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮

স্বেচ্ছাসেবক লীগ নেতা রশীদের উপর হামলা : মামলা দায়ের

Manual7 Ad Code

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এম. রশীদ আহমদের উপর হামলার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ আগষ্ট) রাতে এয়ারপোর্ট থানায় রশীদের ছোট ভাই শিব্বির আহমদ এ মামলা দায়ের করেন।

Manual4 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, এয়ারপোর্ট থানায় মামলা নং ১৮ (২২/০৮/১৮)। তিনি বলেন, আসামীদের সনাক্ত করার চেষ্টা চলছে। মামলার এজাহারে কারও নাম উল্লেখ ছাড়া ৯-১০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

Manual2 Ad Code

গত ১৯ আগস্ট দিবাগত রাতে সিলেট নগরীর দর্শন দেউড়ি এলাকায় সন্ত্রাসীরা রশীদ আহমদের উপর হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে রশীদের দুই হাত, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code