নবীগঞ্জে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান!

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮

নবীগঞ্জে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান!

Manual7 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (৩১ আগষ্ট) রাত ৯টায় উপজেলার কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিকা সুমি বেগম (১৯) উপজেলার মোতাজলপুর গ্রামের হামিদুর রহমান কাছন মিয়ার কন্যা।

এর আগে ঘটনার দিন বিকাল থেকে সে প্রেমিকের বাড়ী বিয়ের দাবিতে অনশন করে। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলর কুর্শি ইউনিয়নের মোতাজিলপুর গ্রামের আব্দুল হাদির পুত্র সিএনজি (অটোরিকশা) চালক বদরুল মিয়ার সাথে কাছন মিয়ার কন্যা সুমি বেগমের প্রেমের সর্ম্পক। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল মন দেয়া নেয়া। সম্প্রতি বিয়ের জন্য মরিয়া হয়ে উঠে প্রেমিকা সুমি বেগম। প্রেমিক বদরুল তাকে এড়িয়ে চলছে। আর এতেই সন্দেহের দানা বাঁধতে শুরু করে সুমির মনে।

Manual5 Ad Code

শুক্রবার বিকেলে বিয়ের দাবিতে বদরুলের বাড়িতে অবস্থান নেয় সুমি। এতে কোনো সাড়া না পেয়ে বেঁচে নেয় আত্মহত্যার পথ। এক পর্যায়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।

এ ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

Manual6 Ad Code

স্থানীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ শামছুল ইসলাম সুজন বলেন, তিনি ব্যক্তিগত কাজে এলাকার বাইরে রয়েছেন, তবে স্থানীয়দের কাছ থেকে মোবাইল ফোনে বিষয়টি শুনেছি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code