কেন্দুয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষ : নিহত ৫

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮

কেন্দুয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষ : নিহত ৫

Manual8 Ad Code

নেত্রকোনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের। শনিবার (০১ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের কেন্দুয়া উপজেলার মাসকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাসড়কে মাসকা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ৫ যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

Manual6 Ad Code

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান সাংবাদিকদের কাছে এ দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেছেন, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code