সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৮
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নালুয়া চা বাগানের গেইটের কাছ থেকে গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার চিমটিবিল বিওপির টহলরত বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় বিজিবি সদস্যরা ধাওয়া দিলে মাদক ব্যবসায়ী মোটরসাইকেলসহ গাঁজা রেখে পালিয়ে যায়।
বিজিবি কমান্ডার নায়েক হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
Design and developed by ওয়েব হোম বিডি