শ্রীমঙ্গলে পালিত হচ্ছে জন্মাষ্টমী

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮

শ্রীমঙ্গলে পালিত হচ্ছে জন্মাষ্টমী

Manual4 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উৎসব।

Manual6 Ad Code

রোববার (০২ সেপ্টেম্বর) ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা, সংকীর্ত্তন ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।

সকাল ১০টায় শহরের হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণে অনুষ্টিত হয় আলোচনা সভা।

Manual4 Ad Code

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী অফিসার মোবাশশেরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম, সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় প্রমুখ। আলোচনা সভায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের বই ‘শ্রীকৃষ্ণ’-এর মোড়ক উন্মোচন করা হয়।

Manual7 Ad Code

পরে সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ দেবের আখড়া প্রাঙ্গণ থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।

গত পহেলা সেপ্টেম্বর শনিবার থেকে অধিবাসের মাধ্যমে শুরু হয়ে আগামী ৪ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত শুভ জন্মাষ্টমী উৎসব চলবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code