রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৭

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৮

রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৭

Manual5 Ad Code

রংপুর নগরীর সিও বাজার এলাকায় দুই বাসের মুখোমুখী সংঘর্ষে তিন মহিলাসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৫০ যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

রোববার (০২ সেপ্টেম্বর) নগরীর সিও বাজার এলাকায় আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, রোববার দুপুর ১২টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাসের সঙ্গে দিনাজপুরগামী একটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সাতজন নিহত হন।

Manual2 Ad Code

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন- রোকসানা বেগম ও আজমুন বেগম। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code