মাধবপুরে ২ সন্তানসহ মায়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮

মাধবপুরে ২ সন্তানসহ মায়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

Manual2 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে দুই শিশুর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ও মায়ের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধারে ঘটনায় স্বামী মুজিবুর রহমানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (০১ সেপ্টেম্বর) রাতে নিহত হাদিসার পিতা শামীম মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ্য করে মাধবপুর থানায় এ মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

তবে, ঘটনার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও স্বামীকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে ব্যবসায়ী মজিবুর রহমান মজিদের ঘরে কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজন ওই ঘরের দিকে এগিয়ে যান। ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করলেও কেউ কোন সাড়া মেলেনি। এক পর্যায়ে তারা উকিঝুঁকি দিয়ে দেখতে পান ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাদিসা বেগমের লাশ পড়ে রয়েছে।  আর খাটে ছিলো তার আড়াই বছর বয়সী শিশু মিম আক্তারের গলা কাটা লাশ।পরে স্থানীয় লোকজন পেছন দিকে গেলে অপর একটি তালাবদ্ধ কক্ষে ৭ মাস বয়সী মোজাহিদ মিয়ারও গলা কাটা লাশ পড়ে থাকতে দেখেন।

Manual5 Ad Code

এ দৃশ্য দেখে তারা মাধবপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এ ঘটনার পর থেকেই স্বামী মুজিবুর রহমান পলাতক।

শনিবার বিকেলে ময়নাতদন্ত প্রতিবেদন হাদিসা আক্তার আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে মর্মে তদন্ত প্রতিবেদন আসলে স্পষ্ট হয়ে উঠে স্বামীর হাতে স্ত্রী সন্তান হত্যার ঘটনা। পরে সন্ধ্যার দিকে নিহতদের বিজয়নগর উপজেলার কেনু গ্রামে দাফন করা হয়েছে। পরে রাত ১১টার দিকে নিহত হাদিসার পিতা শামীম মিয়া বাদীয় হয়ে স্বামীসহ ৭ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

Manual6 Ad Code

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার মামলা দায়ের কথা স্বীকার করে করে জানান, পুলিশ আসামীগের গ্রেফতারের চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code