সেনবাগে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮

সেনবাগে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

Manual1 Ad Code

নোয়াখালীর সেনবাগে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া ঘটনায় আহত হয়েছে আরও ৫জন।

Manual3 Ad Code

সোমবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজনসহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ও সিএনজি অটোরিকশা দুটি জব্ধ করা হয়েছে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

Manual7 Ad Code

নিহতরা হচ্ছেন- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ইমান আলীর স্ত্রী ফিরোজা বেগম, তার ছেলে মোহন খান, সিএনজি চালক আবু তাহের।

আহতরা হচ্ছেন- নিহত মোহন খানের স্ত্রী মর্জিনা বেগম সীমা, ৭ বছরের ছেলে মিরান খান, মালবাহী পিকআপের মালামালের মালিক মাসুদ।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code