বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮

বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই

Manual8 Ad Code

একাত্তরের বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই। সোমবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। রমা চৌধুরীর বইয়ের প্রকাশক আলাউদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার বিকেল ৩টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেবিন থেকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে(আইসিইউ) নেয়া হয়। পরে রোববার রাত পৌনে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়।

কোমরের আঘাত, গলব্লাডার স্টোন, ডায়াবেটিস, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রমা চৌধুরী ভর্তি হন। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

Manual4 Ad Code

১৯৩৬ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন রমা চৌধুরী। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যেসব অগণতি মা-বোন সম্ভ্রম হারিয়েছিলেন তাদের একজন চট্টগ্রামের রমা চৌধুরী।

Manual4 Ad Code

রমা চৌধুরী ’৭১ এর জননী’, ‘এক হাজার এক দিন যাপনের পদ্য’, ‘ভাব বৈচিত্র্যে রবীন্দ্রনাথ’সহ ১৯টি বই লিখেছেন তিনি। চট্টগ্রাম নগরীতে খালি পায়ে বিচরণ ছিল এই বীরাঙ্গনার। নিজের লেখা বই নিজেই বিক্রি করতেন তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code