রয়টার্সের দু’সাংবাদিকের ৭ বছরের জেল : বিএমএসএফ’র উদ্বেগ!

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮

রয়টার্সের দু’সাংবাদিকের ৭ বছরের জেল : বিএমএসএফ’র উদ্বেগ!

Manual1 Ad Code

রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের জেল দিয়েছে মিয়ানমারের কথিত আদালত। সোমবার (০৩ সেপ্টেম্বর) এ অবাক করা রায় দেয়া হয়। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Manual7 Ad Code

বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিএমএসএফ’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ সোমবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন মিয়ানমার সরকার রয়টার্সের সাংবাদিক ওয়াওলোন (৩২) ও কিয়াও সোয়ো ওউ (২৮) নামের দুই সাংবাদিককে গত বছর জোরপূর্বক আটক করে এবং সোমবার তাদের আদালতে ওই নির্মম রায় প্রদান করে। যা গোটা বিশ্বের সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে। অবিলম্বে বিষয়টি আন্তর্জাতিক আদালতে তুলে ধরে সুবিচারের আশা করছে বাংলাদেশের সাংবাদিকদের জাতীয় নেটওয়ার্ক বিএমএসএফ।

প্রসঙ্গত, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, গণধর্ষণ, পৈশাচিক নির্যাতনপূর্বক ঘরবাড়ি জ্বালিয়ে জন্মভূমি থেকে তাড়িয়ে দেওয়ার অমানবিক ও সীমাহীন বর্বরতার সংবাদ ও চিত্র ধারণ করতে গিয়ে রয়টার্সের ওই দুই সাংকবাদিক মিয়ানমার সরকারের রোষানলে পড়ে ২০১৭ সালের ডিসেম্বরে সে দেশের সামরিক জান্তা তাদেরকে আটক করে। মিয়ানমারে মানবাধিকার, মানবিক মুল্যবোধ ন্যায় বিচার-অনাচার কতটা সীমা ছাড়িয়েছে পেশাগত দায়িত্বপালনকালে রয়টার্সের দু’সাংবাদিককে গ্রেফতার ও জেল প্রদান দানবীয় শাসনের নিকৃষ্টতম উদারহরণ। মানবাধিকার ও স্বাধীন সাংবাদিকতায় বিশ^াসীদের এ ব্যাপারে জোরালো প্রতিবাদ সময়ের দাবি।’

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code