এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮

এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

Manual5 Ad Code

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে কুরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।

বুধবার সকাল সাড়ে ১১টায় এম সাইফুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পন করেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন মরহুম সাইফুর রহমানের পুত্র সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি বকসি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মতিন, কোষাধ্যক্ষ সৈয়দ তৌফিক আহমদ, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু, ইমাদ উদ দীন, সদস্য বদরুল ইসলাম, আতাউর রহমান চৌধুরী, এ্যাডভোকেট আব্দুল আলীম, মো: শেকুল তালুকদার, জেলা বিএনপির সহ সভাপতি মৌলভী ওয়ালী সিদ্দিকী, এম এ মুকিত, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, মাজহারুল ইসলাম মহসীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মোক্তাদির রাজু, পিপলু আব্দুল হাই, জাসাসের জেলা সাধারণ সম্পাদক সরোয়ার মজুমদার ইমন, ইউপি চেয়ারম্যান এনামুল হক রাজা, পৌর বিএনপির আহ্বায়ক অলিউর রহমান, বিএনপি নেতা ফরহাদ রশিদ, এড. গোবিন্দ কুমার পাল, বিএনপি নেতা এড. আনোয়ার হোসেন শিউলি, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মতিন বক্স, জেলা যুবদলের সাবেক সম্পাদক মুজিবুর রহমান মজনু, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, সম্পাদক এম এ মুহিত, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক জিএম মোক্তাদির রাজু, যুগ্ম সম্পাদক আব্দুল হাই পিপলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো.মহসিন মিয়া, সম্পাদক আকিদুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা জাসাস সভাপতি মারুফ আহমেদ, সম্পাদক সারোয়ার মজুমদার ইমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

সিলেটের উন্নয়নের রূপকার খ্যাত বিএনপি নেতা এম সাইফুর রহমানের নবম মৃত্যু বাষির্কী কর্মসূচী উপলক্ষে সাইফুর রহানের গ্রামের বাড়িতে হাজারো মানুষের ঢল নামে। সকাল থেইে জেলা সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ, জুড়ি, বড়লেখা, কুলাউড়া,রাজনগর উপজেলাসহ নানা প্রান্ত থেকে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুমের কবর জিয়ারত এবং পুস্পস্থবক অর্পণ করেন।

সকালে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশের উদ্যোগে কবর জিয়ারত, মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়। বাদ যোহর মরহুমের বাড়িতে পরিবারের উদ্যোগে মিলাদ,দোয়া ও শিরণী বিতরণ করা হয়।

Manual8 Ad Code

বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের হযরত সৈয়দ শাহ মোস্থফা (র:) দরগা জামে মসজিদে মিলাদ ও শিরণী বিতরণ করা হয়। সাইফুর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় স্থানে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষের চারা রোপন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ। উল্লেখ্য এম সাইফুর রহমান বানিজ্য মন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২ বার বাজেট পেশ করেন তিনি।

Manual3 Ad Code

উল্লেখ্য ২০০৯ সালের এই দিনে মৌলভীবাজারের নিজ বাড়ী বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাম্মনবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহা সড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন তিনি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code