মাধবপুরে ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮

মাধবপুরে ভারতীয় নাগরিক আটক

Manual2 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের অভিযোগে দিলীপ সরকার (২৫) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটক দিলীপ ভারতের বিশালগড় জেলার মাস্টার থানার আগরতলা উত্তর যোগন্ননগর এলাকার জগদীশ সরকারের ছেলে।

Manual8 Ad Code

বুধবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার বিকালে দিলীপ সরকার অবৈধভাবে ১৯৮৪-ফোর-এস পিলার অতিক্রম করে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালোয়াবাদ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ৫৫ বিজিবির রাজেন্দ্রপুর বিওপির নায়েক সুবেদার কাওছারের নেতৃত্বে একদল বিজিবি সদস্য তাকে আটক করেছে।

Manual4 Ad Code

বিজিবির সুবেদার কাওছার আহমেদ বলেন, আটক দিলীপ সরকাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আমি নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি।

Manual2 Ad Code

এ ব্যাপারে মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, আটক ভারতীয় নাগরিক দিলীপ সরকারকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) তাকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code