বৈদ্যুতিক তার ছিঁড়ে অটোরিকশার ওপর, ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮

বৈদ্যুতিক তার ছিঁড়ে অটোরিকশার ওপর, ৪ জনের মৃত্যু

Manual8 Ad Code

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Manual5 Ad Code

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মৌকারা ইউনিয়নের বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, নাঙ্গলকোটগামী সিএনজিচালিত অটোরিকশার ওপর ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে পড়লে সিএনজিটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জনসহ চারজন নিহত হন।

Manual5 Ad Code

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশার ওপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার চালক, এক শিশু ও দুজন নারী রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code