সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২৮ কেজি গাঁজাসহ মো: সোহাগুল ইসলাম শুভ নামে এক সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার (২০ সেপ্টম্বর) রাত সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে বাল্লা রোডস্থ চন্দনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সোহাগুল ইসলাম শুভ (১৫) চুনারুঘাট থানাধীন গনেশপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি