টার্গেট ধনাঢ্য পুরুষ, অত:পর নগ্ন করে ছবি ফেসবুকে

প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮

টার্গেট ধনাঢ্য পুরুষ, অত:পর নগ্ন করে ছবি ফেসবুকে

Manual4 Ad Code

যেকোন ধনাঢ্য ব্যক্তিকে টার্গেট করে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে তাদের প্রথমে প্রেমের অফার দিয়ে বাড়িতে ডাকত। এই ডাকে কেউ কেউ সাড়া দিয়ে ফেঁসে যায়। তাদের বাড়িতে ডেকে এনে ঘরের দরজা বন্ধ করে উভয়ে বিবস্ত্র হয়।

Manual2 Ad Code

পরে এরা তাদের ছেলে সহযোগিদের ফোন করে। তারা এসে দরজা নক করে ভেতরে প্রবেশ করে। তাদের বিবস্ত্র অবস্থায় বিভিন্ন আংগিকে ছবি তোলে। ছবি ফেসবুকে বা নানাভাবে প্রকাশ করার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করে।

ওগাঁর পার-নওগাঁ (দক্ষিণপাড়া) এলাকায় এমন অভিযোগে গত বৃহস্পতিবার গভীর রাতে চার নারী ও চার পুরুষকে আটক করেছে জেলা সদর মডেল থানা পুলিশ। এই চক্র বেশ কিছুদিন ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে এই অপকর্ম করে আসছিল। পুলিশ তাদের বহুদিন ধরে খুঁজছিল।

Manual1 Ad Code

আটকরা হলেন- পার-নওগাঁ দক্ষিণপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের মেয়ে শান্তা খাতুন (৩০), নিপা খাতুন (৩২) সন্ধ্যা খাতুন (১৯), সদর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল হামিদ মন্ডলের ছেলে হারুন মন্ডল (৩৬), আজাহার আলীর ছেলে আরিফ হোসেন (২৫), আফজাল হোসেন মোল্লার ছেলে নুর ইসলাম নোবেল (২০), আব্দুস সালামের ছেলে আশিক (১৯) এবং বগুড়ার আদমদিঘী থানার কেল্লা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে রিয়া খাতুন।

Manual7 Ad Code

পুলিশ জানায়, প্রতারক চক্রের নারী সদস্যরা ধনাঢ্য পরিবারের সদস্যদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলতো। আর যুবকরা বিভিন্ন কৌশলে তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করে নারী সদস্যদের দিত। তারা ওইসব নাম্বারে মিসকল দিয়ে কথার ছলে প্রথমে বন্ধুত্ব করতো। এরপর এ সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিতে প্রেমের প্রস্তাব এবং বাড়িতে আমন্ত্রণ জানাতো। এই চক্র বেশ কিছুদিন ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে এই অপকর্ম করে আসছিল।

এমন ফাঁদে জড়িয়ে পড়েন নওগাঁ শহরের বাঙ্গাঁবাড়িয়া মহল্লার শিউলী ম্যানসনের চতুর্থ তলায় ভাড়া থাকাকালীন সময় মঙ্গলপুর গ্রামের রফিকুল ইসলাম। রফিকুল ইসলামকে ওই চক্র কৌশলে মোবাইলে ফাঁদে ফেলে বাড়িতে ডেকে নিয়ে নগদ ৫০ হাজার টাকা আদায় করে। এছাড়া ৮ লাখ টাকা দাবি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়। এ ব্যাপারে থানায় একটি মামলাও রয়েছে। পুলিশ তাদের বহুদিন ধরে খুঁজছিল। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে ল্যাব জোন ডায়াগনস্টিক সেন্টারের সহকারী পরিচালক ময়নুল হোসেনের অভিযোগের ভিত্তিতে নওগাঁ শহরের পার-নওগাঁ দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ।

Manual1 Ad Code

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, প্রত্যারক চক্রের নারী সদস্য শান্তা, নিপা ও সন্ধ্যা ধনাঢ্য পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলতো। এদের সহযোগিতা করতো রিয়া নামে আরেক নারী। অনেকে না বুঝে তাদের ফাঁদে পা দিতো। তাদের বাড়িতে ডেকে এনে ঘরের দরজা বন্ধ করে বিবস্ত্র অবস্থায় ছবি তুলতো তারা। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ আদায় করতো। অবশেষে প্রতারক চক্রের সদস্যদের আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code